
নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। প্রতিষ্ঠানটি ২ পদে ১৬ কর্মকর্তা নিয়োগে দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুনের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ—
১. পদের নাম: মাস্টার
পদসংখ্যা: ০৮
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট।
বেতন স্কেল
৮৪,০০০-১,৩০,৭১০ টাকা।
২. পদের নাম: চিফ ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ০৮
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মেরিন ইঞ্জিনিয়ার অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট।
বেতন স্কেল: ৮৪,০০০-১,৩০,৭১০ টাকা।
বয়সসীমা: ২১ জুন ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৫২ বছর।
আবেদনের নিয়ম: নির্ধারিত আবেদন ফরম পূরণ করে হার্ড কপি অথবা সফট কপি (সংযুক্তিসহ) gm-spd@bsc.gov.bd (cc to spd@bsc.gov.bd) ই-মেইলে পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং বিএসসির ওয়েবসাইটে www.bsc.gov.bd যাবে। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল), বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম
আবেদন ফি: ২০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৬।
নির্দেশনা: ২৪ এপ্রিল ২০১৯, ১০ মার্চ ২০২০ ও ২১ আগস্ট ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
