ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬

মাত্র ৭ মিনিটে চূর্ণবিচূর্ণ ইংল্যান্ড, টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

Desk

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম

৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও হার মানেনি আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত সমতাসূচক গোলের তিন মিনিট পরই লাউতারো মার্তিনেজের হেডে ম্যাচ ঘুরিয়ে দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ সাত মিনিটে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ২-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল।

বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আটলান্টায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সমর্থকদের ঐতিহাসিক এক জয় উপহার দিয়েছে আলবিসেলেস্তেরা। আগামী ২০ জুলাই টানা দ্বিতীয় শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে তারা।

প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও বিরতির পর ম্যাচে আসে গতি। ৪৭ মিনিটেই হুলিয়ান আলভারেজের জোরালো শট দারুণভাবে ঠেকিয়ে ইংল্যান্ডকে রক্ষা করেন জর্ডান পিকফোর্ড। এরপর দুই দলই একের পর এক আক্রমণ চালাতে থাকে।

৫৫ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। ডেকলান রাইসের শুরু করা আক্রমণে মরগান রজার্স ডানপ্রান্ত থেকে দারুণ ক্রস তুলে দেন। নাহুয়েল মোলিনাকে ফাঁকি দিয়ে অ্যান্থনি গর্ডন নিখুঁত ফিনিশে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল হজমের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে ইংল্যান্ডকে নিজেদের অর্ধেই আটকে রাখে লিওনেল স্কালোনির দল। ৬৯ মিনিটে নিকোলাস গনসালেসের শক্তিশালী হেড অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন পিকফোর্ড।

৭৩ মিনিটে রদ্রিগো ডি পলকে মাঠে নামিয়ে আক্রমণের ধার আরও বাড়ান স্কালোনি। সেই পরিবর্তনের ফলও মেলে দ্রুত। ৭৬ মিনিটে ডি পলের ক্রসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। মুহূর্ত পর আরেকটি হেডও ঠেকিয়ে দেন পিকফোর্ড।

ক্রমাগত চাপের মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়ে ইংল্যান্ডের রক্ষণ। ৮৫ মিনিটে মেসির নেওয়া শর্ট কর্নার থেকে ফের বল পেয়ে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন এনজো ফার্নান্দেজ। অসাধারণ সেই গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।

সমতায় ফেরার পরও থামেনি আর্জেন্টিনার আক্রমণ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির নিখুঁত ক্রসে জন স্টোনস ও রিস জেমসের মাঝখান থেকে উঠে আসা লাউতারো মার্তিনেজ শক্তিশালী হেডে জাল খুঁজে নিলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

বাকি সময়ে মরিয়া চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। শেষ বাঁশি বাজতেই টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ সাত মিনিটে দুই গোল হজম করে আবারও শিরোপার স্বপ্ন ভেঙে যায় থমাস টুখেলের দলের।

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার, আছেন কারা?
সদ্য শেষ হওয়া বিশ্বকাপের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। প্রত্যাশিতভাবেই আক্রমণভাগে আছেন লিওনেল মেসি। তার সঙ্গে আছেন আরও দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ড। সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশে সবচেয়ে বেশি তিনজন করে জায়গা পেয়েছেন স্পেন ও ফ্রান্সের। রানার্সআপ আর্জেন্টিনা থেকে আছেন দুজন। এ ছাড়া ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের একজন করে ফুটবলার জায়গা পেয়েছেন। ব্রাজিলের কেউ বা স্পেনের লামিনে ইয়ামাল এই একাদশে নেই। ৪-৩-৩ ছকে সাজানো এই দলে গোলরক্ষকের দায়িত্ব পেয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকান দলটির হয়ে দুর্দান্ত সব সেভ করে টুর্নামেন্টের অন্যতম চমক হয়ে ওঠেন তিনি। একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৩৯.৬% শতাংশ ভোটও পেয়েছেন ভোজিনিয়াই। রক্ষণভাগে জায়গা পেয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। পুরো টুর্নামেন্টে এক মিনিটও মিস না করা কুকুরেয়া দুটি অ্যাসিস্ট করেছেন। স্পেনও বিশ্বকাপ জেতার পর পথে পুরো আসরে মাত্র এক গোল হজম করে সাতটি ক্লিন শিট রেখেছে। মাঝমাঠে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন রদ্রি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন তিনি। সেমিফাইনালে খেলা ফ্রান্সের হয়ে ৭টি অ্যাসিস্ট করেছেন ওলিসে। অন্যদিকে বেলিংহাম ইংল্যান্ডের হয়ে করেছেন সাত গোল। আক্রমণভাগে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হলান্ড। ১০ গোল করে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে টুর্নামেন্টে চারটি অ্যাসিস্ট করেছেন। টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পথে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও এখন এমবাপ্পেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৯.৬% ভোট পেয়েছেন এই ফরাসি তারকা। অন্যদিকে ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন মেসি। পুরো টুর্নামেন্টে করেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। আর নরওয়ের বিশ্বকাপযাত্রা শেষ আটে থেমে গেলেও এর মধ্যেই সাত গোল করেন হলান্ড। ফিফার বিশ্বকাপ সেরা একাদশ গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে) রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন) মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহাম (ইংল্যান্ড) আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হলান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার, আছেন কারা?
ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে ইয়মালের বার্তায় আলোচনার ঝড়
বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলারদের অনেকেই নিজের মতো করে মানসিক প্রস্তুতি নেন। কেউ পরিবারের সঙ্গে সময় কাটান, কেউ আবার স্মরণ করেন শুরুর দিনগুলো। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও বেছে নিয়েছেন সেই পথই। আর্জেন্টিনার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে শৈশবের একটি ছবি প্রকাশ করেছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।  ছবির সঙ্গে ইংরেজিতে লিখেছেন, ‘For you and for the streets’। অর্থাৎ, (তোমাদের জন্য এবং আমার শিকড়ের জন্য)। এই বার্তার মাধ্যমে নিজের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্দার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়ামাল। ছবিতে ছোট্ট ইয়ামালকে দেখা যায় তার শৈশবের ক্লাব লা তোরেতার জার্সিতে।  পোস্টে তিনি যুক্ত করেছেন স্প্যানিশ র‌্যাপার মোরাদের একটি গানও। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের জন্মস্থান রোকাফোন্দার পরিচয় গর্বের সঙ্গে তুলে ধরেন ইয়ামাল। এমনকি ম্যাচে যে হেডব্যান্ড ব্যবহার করেন, সেখানেও লেখা থাকে রোকাফোন্দার নাম। ফাইনালের আগে দেওয়া এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থকের কাছে এটি শুধু একটি ছবি নয়, বরং জীবনের সবচেয়ে বড় ম্যাচের আগে নিজের শিকড়কে স্মরণ করার প্রতীকী বার্তা। অবশ্য এবারের বিশ্বকাপের শুরুটা ইয়ামালের জন্য সহজ ছিল না। ইনজুরির কারণে প্রথম দিকে প্রত্যাশামতো খেলতে পারেননি। তবে ধীরে ধীরে ছন্দ ফিরে পেয়ে নকআউট পর্বে আবারও স্পেনের প্রথম একাদশে জায়গা করে নেন। চলতি আসরে এখন পর্যন্ত সৌদি আরবের বিপক্ষে একটি গোল করেছেন ইয়ামাল। পাশাপাশি দুটি ম্যাচে হয়েছেন ম্যাচসেরা।
লামিনে ইয়ামাল
চতুর্থ হয়ে ফ্রান্সের আয় ৩৩২ কোটি, তৃতীয় হয়ে ইংল্যান্ড পেল কত
২০২৬ ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হতাশার হারেও বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছে ফ্রান্স। পূর্ব নির্ধারিত প্রাইজমানি অনুযায়ী চতুর্থ দল হিসেবে আসর শেষ করে তারা পাবে ২৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৩৩২ কোটি টাকার বেশি। স্বাভাবিকভাবেই তাদের তুলনায় বেশি পাবে ইংল্যান্ড। রোববার (১৯ জুলাই) মায়ামিতে রোমাঞ্চকর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি ২৯ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৫৭ কোটি টাকার বেশি। অর্থাৎ এ ম্যাচ জিতলেও দুদলের আয়ে খুব বেশি পার্থক্য নেই। ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ফিফা মোট ৬৫৫ মিলিয়ন ডলার প্রাইজমানি বরাদ্দ করেছে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। প্রতিটি দলের টুর্নামেন্টে কতদূর অগ্রগতি হয়েছে, তার ওপর ভিত্তি করে ৯ মিলিয়ন থেকে সর্বোচ্চ ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার নির্ধারণ করা হয়েছে। এখন বাকি শুধু ফাইনাল। রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচের বিজয়ী দল পাবে ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬১৫ কোটি টাকা), আর রানার্সআপ দল ঘরে তুলবে ৩৩ মিলিয়ন ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)। এক নজরে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি চ্যাম্পিয়ন: ৫০ মিলিয়ন ডলার রানার্সআপ: ৩৩ মিলিয়ন ডলার তৃতীয় স্থান: ২৯ মিলিয়ন ডলার (ইংল্যান্ড) চতুর্থ স্থান: ২৭ মিলিয়ন ডলার (ফ্রান্স) কোয়ার্টার ফাইনাল (৫ম-৮ম): ১৯ মিলিয়ন ডলার শেষ ১৬ (৯ম-১৬তম): ১৫ মিলিয়ন ডলার শেষ ৩২ (১৭তম-৩২তম): ১১ মিলিয়ন ডলার গ্রুপ পর্ব থেকে বিদায় (৩৩তম-৪৮তম): ৯ মিলিয়ন ডলার এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ব্যয় হিসেবে অংশ নেয়া ৪৮টি দলই অতিরিক্ত ১.৫ মিলিয়ন ডলার করে পেয়েছে। বিশ্বকাপের প্রাইজমানি ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার, আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শিরোপাজয়ী ফ্রান্সের প্রাপ্তি ছিল ৩৮ মিলিয়ন ডলার। এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন ডলারে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। ফলে শিরোপার গৌরবের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক পুরস্কার নিয়েও ঘরে ফিরবে।
চতুর্থ হয়ে ফ্রান্সের আয় ৩৩২ কোটি, তৃতীয় হয়ে ইংল্যান্ড পেল কত
বিশ্বকাপে ফাইনাল ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
বিশ্ব ক্রীড়াঙ্গনে হাইভোল্টেজ ম্যাচ রয়েছে আজ রোববার (১৯ জুলাই)। ফুটবল বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ে রাতে মাঠে নামবেন আর্জেন্টিনা ও স্পেন। অন্যদিকে রয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে শেষ টি-টুয়েন্টি ম্যাচ। বিশ্বকাপ ফুটবল: ফাইনাল আর্জেন্টিনা-স্পেন রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় ৩য় টি-টুয়েন্টি বাংলাদেশ-জিম্বাবুয়ে বিকেল ৪-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক ৩য় ওয়ানডে ইংল্যান্ড-ভারত বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫ ৪র্থ ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড রাত ৮টা, ফ্যানকোড
বিশ্বকাপে ফাইনাল ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার এ ম্যাচে রোববার (২০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকা লিওনেল স্কালোনির দল ফাইনালেও পরিচিত ছকেই মাঠে নামতে পারে। স্কালোনি ৪-৪-২ ফরমেশনেই আস্থা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। গোলপোস্টে থাকবেন নির্ভরযোগ্য এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোকে দেখা যেতে পারে। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে থাকবেন রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই চারজনের ওপরই থাকবে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখার দায়িত্ব। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ। চলতি বিশ্বকাপে মেসি ইতোমধ্যে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে আলভারেজও গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ। ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো। মিডফিল্ডার: রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
আরও পড়ুন
চ্যাম্পিয়ন হিসেবে যে দলকে এগিয়ে রাখছে সুপার কম্পিউটার