
নীলফামারীর ডোমারে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ।
মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২, সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও ঢাকা ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সুবিধা বঞ্চিত ৩৯জন শিশু পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রাশেদ মাহমুদ, ডোমার পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, শিশু সুরক্ষা সমাজকর্মী আসমাউল হাসান প্রমূখ।




