ঢাকা, বাংলাদেশ ||
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||
নতুন মন্ত্রিসভায় উপেক্ষিত অনেক ত্যাগী নেতারা
আমাদের উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা: জামায়াত আমির 
মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগদান ‘ইঞ্জিনিয়ারিং’-এর প্রমাণ : নাহিদ ইসলাম
মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগদান ‘ইঞ্জিনিয়ারিং’-এর প্রমাণ : নাহিদ ইসলাম
নতুন সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগ দেওয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কারের বিষয়টি নিয়ে যে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, সেটি জাতির সামনে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার মধ্য দিয়ে, সরকার গঠনের প্রথম দিনেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।’ ‘‌‌এটা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করাই নয়, এর মধ্য দিয়ে আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে’ বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধান সংস্কার আদেশে সই করে গণভোটে অংশ নিলেও এখন বিএনপি যে ব্যাখ্যা দিচ্ছে, সেটি গ্রহণযোগ্য নয়।’ এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্বে থাকা খলিলুর রহমানের বিএনপি সরকারে যোগদান নৈতিক নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সূত্র : বিবিসি বাংলা
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর, উপনেতা তাহের ও চিফ হুইপ নাহিদ
পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
মন্ত্রিপরিষদের শপথে যাচ্ছে না এনসিপি
জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্র: সালাহউদ্দিন আহমদ
আরও