
ফরিদপুরের চরভদ্রাসনে গোপালপুর মৈনট নৌপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে গোপালপুর অংশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুলহাস হোসেন সৌরভ।
তিনি বলেন বাংলা ১৪৩৩ সনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে স্বপন ব্যাপারী নামক এক পাটনিকে একষট্টি লক্ষ টাকা মূল্যে ঘাটটি ইজারা প্রদান করা হয় এবং ভাড়া নির্ধারণ করা হয় স্পিডবোটে যাত্রী প্রতি ১৭৫ টাকা। কিন্তু গোপালপুর ঘাট কর্তৃপক্ষ ১৮০ টাকা আদায় করছিলেন তাই নোমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
এ বিষয়ে ঘাট মালিক কর্তৃপক্ষের আলি মৃধা বলেন ১৭৫ টাকা ভাড়া নির্ধারণ করায় অনেক সময় ভাংতি টাকার সংকুলন হয় না যে কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে।




