
নোয়াখালীতে জেলার দুই স্বনামধন্য চিকিৎসক মোহাম্মদ নুরুল আলম চৌধুরী লিটন ও মো. মুজিবুল হকের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ম্যাটস্ হলরুমে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব নোয়াখালী জেলা শাখা এ শোকসভা আয়োজন করে।
শোকসভায় সভাপতিত্ব করেন
ড্যাব নোয়াখালীর সভাপতি ও নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম।
ড্যাব নোয়াখালীর সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় শোকসভায় এ দুই চিকিৎসকের স্মৃতিচারণ করেন ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, সহ-সভাপতি ডা. মো. শফিউল্লাহ ঝিন্টু, নোয়াখালী ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শহিদুল্লাহ, কোষাধ্যক্ষ ডা. মাসুম আক্তার, নোয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিন, অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি পলাশ প্রমুখ।
সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ মিয়া।
বক্তাগণ ডা. মোহাম্মদ নুরুল আলম লিটন ও ডা. মো: মজিবুল হকের কর্মময় জীবনের নানাদিক তুলে ধরে বলেন, এ দুই মানবিক চিকিৎসকের মৃত্যুতে নোয়াখালীর চিকিৎসা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। এ সময় তাদের জীবনাদর্শ অনুসরণ করে নবীন চিকিৎসকদের মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান বক্তাগণ।
পরে এ দুই চিকিৎসকের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।




