
পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর উপজেলা মডেল মসজিদে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, কর্ম ও তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও সাংবাদিকরা।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করাত হয়।
অপর দিকে একই দিনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ‘পথের প্যাঁচাল’ ফেসবুক পেজের কনটেন্ট ক্রিয়েটর জহুরুল, শামিম সহ অন্যান্যরা।
ক্যাম্পে শিশু রোগ বিষয়ে চিকিৎসক ডা. সাবির খান এবং মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেহেদী হাসান সাগর রোগীদের চিকিৎসাসেবা দেন। ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসকদের পরামর্শ নেন।
এ সময় নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মানুষের সেবায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মারহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্টিত হয়।




