
বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক, জনবান্ধব ও দক্ষ করে গড়ে তোলার নিরন্তর প্রয়াসের অংশ হিসেবে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে মদন থানায় একটি নতুন ডাবল ক্যাবিন গাড়ি হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে মদন থানার অফিসার ইনচার্জের হাতে এই নতুন গাড়ির চাবি তুলে দেন।
নতুন এই যানবাহন সংযোজনের ফলে মদন থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি রেসপন্স, নাইট টহল এবং দুর্গম এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেয়ার কাজ আরও দ্রুত ও সহজ হবে। নেত্রকোনা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সেবা প্রদানে সদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ নেত্রকোনা জেলার উর্ধতন কর্মকর্তাগন।




