
ফরিদপুরের চরভদ্রাসনে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ) এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুলহাস হোসেন সৌরভ ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী, চর হরিরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কে এম ওবাইদুল বারী, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন, ওকাপের প্রজেক্ট ম্যানেজার শাহিবুজ্জামান, মনিটরিং অফিসার নুর জাহান আক্তার রুপা, ফিল্ড অফিসার রেজাউল করিম প্রমুখ।
সভার উন্মুক্ত আলোচনা পর্বে স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও নিয়মিত অভিবাসনে এবং মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।




