
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়ে যাওয়া একটি দ্রুতগতির মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৮ আগষ্ট) সকালে উপজেলার খিদিরপুর এলাকায় হঠাৎ একটি মাদকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিতে ডুবে যায় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি অভিযান চালায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পানি থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে ৯ বস্তায় ২৫২ কেজি গাঁজা জব্দ করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, জব্দকৃত মাইক্রোবাস থেকে ৯ বস্তায় ২৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক পাচারকারীদের কে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




