
কাতারে সড়ক দুর্ঘটনায় মো. ইমরান হোসেন ছোটন (৩৫) নামে রাঙ্গুনিয়ার পৌরসভা যুবলীগ নেতা প্রবাসীর মৃত্যু হয়েছে। কাজ শেষে বাইক চালিয়ে বাসায় ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে বলে নিশ্চিত করেন কাতারে থাকা তার স্বজনরা।
নিহত ইমরান হোসেন ছোটন রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকা আকতার হোসেনের পুত্র। সে রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৬আগস্ট) স্থানীয় সময় রাত ১১.১৮ টায় কাতারে বাইক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় হামাদ হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করে স্বজনরা। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।
তার স্বজনরা আরো জানান, ময়নাতদন্ত ও দাপ্তরিক কার্যক্রম শেষে তাঁর মরদেহ দেশে পৌঁছানোর পর রাঙ্গুনিয়ায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে জানানো হয়।
কাতারে আকস্মিক মৃত্যুর খবরে নিহতের পরিবার, স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।




