
পরপর দুইটি সড়ক দূর্ঘটনায় মানবেতর জীবন যাপন করছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার এক ক্ষুদ্র ও প্রান্তিক এক ব্যাবসায়ী মোঃ ইউসুফ শেখ ।
জানাগেছে,কাশিয়ানী উপজেলার পিংঙ্গলিয়া গ্রামে মৃত-মোমরেস শেখের ছেলে মোঃ ইউসুফ শৈশব কাল থেকে গাছ ও বাশেঁর ব্যাবসা করে আসছিলো। স্ত্রী,দুই কন্যা ও একপূত্র নিয়ে সুখেই কাটাচ্ছিলো তার দিন। দুই মেয়ে কলেজে এবং ছেলে স্কুলে লেখাপড়া করে আসছিলো। সন্তানদের উচ্চ শিক্ষিত করাবার বুক ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলো সে।
হঠাৎ করে ২০২৩ সালের জুন মাসে ঢাকা-খুলনা মহা-সড়কে একটি দূঘর্টনা তার জীবনের সকল হিসাব-নিকাশ পাল্টে দেয়। পঙ্গুত্ব বরন করতে হয় তাকে। মানুয়ের সহযোগীতায় চিকিৎসা নিয়ে ক্রেসে ভর করে হাটা-চলা শুরু করে মোঃ ইউসুফ। আবার ধারকরর্জ করে বাশঁ কিনতে উপজেলার ফুকরা যাবার পথে ১১ আগস্ট ঢাকা -খুলনা মহা-সড়কে তাকে চলন্ত একটি ট্রাকে ধাক্কা দিয়ে চলে যায়।
আবার তার ডান পা ভেঙ্গে যায়। আবারও তার হিসাব- নিকাশ পাল্টে যায়। বন্ধ হচ্ছে সন্তানদের লেখাপড়া। এখন শুধু বিত্তবানদের কাছে হাতপাতাই মোঃ ইউসুফের ভরসা। এ ভাবেই বা কতদিন চলতে পারবে মোঃ ইউসুফ !




