
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজে নৈতিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
প্রধান আলোচক ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাইয়ূম খান সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমির হোসেন, এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের সভাপতি জাহিদুর রহমান, কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি লুৎফর রহমান চৌধুরী প্রমূখ।
শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে মাদকবিরোধী একটি মিছিল স্থানীয় বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।




