
সারাদেশে একযোগে নজরুল বর্ষ উদ্বোধন এর অংশ হিসাবে হবিগঞ্জের লাখাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত।
আলোচনা সভাটি সোমবার (৩১ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমি সুপারভাইজার জান্নাতুন নাহার, লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ আবদুল ওয়াহেদ,লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসানসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক গন।




