
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও কেশবপুর ফজলুল হক ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি দলীয় সাবেক এমপি মোঃ শহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ । এছাড়া অনুষ্ঠানে শিক্ষক- কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিভাবক সদস্য মোঃ আল আমিন(রিয়াদ), শিক্ষক প্রতিনিধি এস.এম মাঈনুল ইসলাম ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান।
সভা শেষে ঈদ এ মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষে ছাত্র- ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ ওমর ফারুক।




