
পাবনার ভাঙ্গুড়ায় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে স্মরণ ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, ভেটেনারি সার্জন ডা. শারমিন, মাধ্যমিক কর্মকর্তা আতিকুজ্জামান,ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম সহ প্রমুখ।
অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপনের কর্মসূচি শুরু হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী সাংস্কৃতিককর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতা ও সাম্যের বাণী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।




