
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত নজরুল বর্ষ (২৫ মে ২০২৬–২৫ মে ২০২৭) উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) বিলাইছড়িতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসমান গণি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির, সাধারণ সম্পাদক জাফর আহমেদ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিনটি গান পরিবেশন করা হয়েছে।




