জুরাছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে উপজেলা অস্থায়ী দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা বিশ্রামাগারে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিএনপির সভাপতি সুমিতা চাকমা, বিএনপির সাধারণ সম্পাদক সাধন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, যুবদলের আহ্বায়ক আশুগোপাল চাকমা ও যুগ্ম আহ্বায়ক রাজেশ চাকমাসহ অন্যরা।
এ সময় বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কাসেম, মধুমঙ্গল চাকমা, জনপূর্ণ চাকমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




