
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোস্তফা আশরাফ কামাল তুহিন, সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক চন্দন,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোসাদ্দেক হোসেন রফিক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব নূর আহমেদ খান ফরিদ, সাবেক উপজেলা বিএনপির সদস্য আমির খসরু স্বপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূইয়া । এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।




