
ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার(১সেপ্টেম্বর)বেলা সারে ১১টার দিকে উপজেলা বিএনপি’র পার্টি অফিসের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে সদর বাজার প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে সক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকেই গুরি গুরি বৃষ্টির ভেতরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পার্টি অফিসের সামনে এসে জরো হয়।
উপজেলা বিএনপি’র সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মো.অহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে ও সদস্য আব্দুল কুদ্দুস বাদশা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব দলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, সেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ আল ফারুকি ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আলামিন মোল্লা প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি’র সন্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোস্তফা কবির, কেএম ওবায়দুল বারী দিপু ও গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




