
মেহেরপুরে বিএনপির ৪৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের সূচনায় সকাল ৮টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমাদের মূল লক্ষ্য হলো দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। সকল ভেদাবেদ ভুলে ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিএনপি নেতা আনসারুল ইসলামের সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আখের আলী, পৌর বিএনপির সভাপতি আঃ লতীব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহানউদ্দিন মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমল হোসেন মিন্টু,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, পৌর জাসাসের সাধারণ সম্পাদক এস এম মকিদুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে আগামীদিনের আন্দোলন সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।




