
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কাশিয়ানী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি উপজেলার শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমের সঞ্চালনায় এবং সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির ইতিহাস, দেশের ক্রান্তিলগ্নে দলের গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম বাস্তবায়নে নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি সফিকুল ইসলাম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, তথ্য ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম মুন্না, ছাত্রবিষয়ক সম্পাদক বিল্লাল খান, মহিলা দলের সভানেত্রী শেখ শিলা, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্যসচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্যসচিব মিলন খানসহ কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




