
নোয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ৪৮ তম উপলক্ষে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় নোয়াখালী কেন্দ্রিয় শহিদ মিনার ও জুলাই স্মৃতি স্তম্ভের পাশে পৌরপার্কে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী -৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোঃ শাহজাহান।
এ সময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব মো হারুনুর রশিদ আজাদ, সদস্য আবু নাছের, সহিদুল ইসলাম কিরন, রবিউল হাসান পলাশ, জেলা স্বেচছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মদ, সাবেক সভাপতি শাহ জাফর উল্লাহ রাসেল, জেলা কৃষক দলের সদস্য সচিব জিএস হারুন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মো.শাহজাহান বলেন, ‘বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলার লক্ষ্যে দেশে ৫ বছরের ২৫ কোটি গাছের চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দলীয় নেতাকর্মীরা তারেক রহমানের এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এখানে বৃক্ষরোপণ করছি। পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা গাছের চারা রোপণ করছেন। আমরা আশা করছি ২৫ কোটি নয়, এর চেয়ে আরো অনেক বেশি গাছ আমরা রোপণ করতে পারবো। এর মধ্য দিয়ে আমরা শহীদ জিয়ার স্বপ্ন সবুজ শ্যামল বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।’
এ সময় নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিবমোঃ হারুনুর রশিদ আজাদ বলেন, “আমাদের দলের চেয়ারম্যান তারকে রহমান বৃক্ষরোপণ কর্মসূচির উপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন এবং সরকারের পক্ষ থেকে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আগামী ৫ বছরে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবো। শুধু সরকারিভাবে নয়, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রতিটি মানুষ যেন বাড়িতে বাড়িতে বৃক্ষরোপ করে আমরা সেলক্ষ্যে কাজ করছি।




