
পাবনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আরিফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আটঘরিয়ার গোড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধায় আয়োজিত অনুষ্ঠানে লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আতাইকুলা বিএনপির আহ্বায়ক ও আটঘরিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তারা আরও বলেন স্থানীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে সবাইকে তার পক্ষে কাজ করতে হবে।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং মরহুম জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




