
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফাজিল মোহাম্মদ চৌধুরী হাটখোলা এলাকায় ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন মধুয়াই খালে এসব মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন।
এ সময় ফেনী জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জলজ সম্পদ সংরক্ষণে গুরুত্বারোপ করা হয়।




