
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি ও লেখাপড়ায় মনোযোগী করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর)বিকালে গাইবান্ধা- ৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম লেবু মওলানার সহায়তায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে এসব স্কুল ব্যাগ তুলে দেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম।
এদিকে নতুন স্কুল ব্যাগ হাতে পেয়ে আনন্দিত কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এ উপলক্ষে বিদ্যালয়ে চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ,নুরপুর পুরানলক্ষীপুর জামে মসজিদের ইমাম মাওঃ আনছার আলী সর্দার,মুক্তিযোদ্ধা সেরাউল করিম,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোছাঃ ফাতেতুজ্জোহরা জেমি, সদস্য শাহিন মিয়া, সাংবাদিক আবু হাসানুল হুদা রাশেদ প্রমুখ।




