
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে আমিনুল ইসলাম আইডিয়াল পাবলিক স্কুলের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ খাইরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোজবাড প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ খাইরুল বাশার, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক সাংবাদিক কোরবান আলী তালুকদার প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকবৃদ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় "গোবিন্দাসী ক্যাডেট স্কুল" থেকে সর্বোচ্চ শিক্ষার্থীরা বৃত্তি পায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন- অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আমিনুল ইসলাম।




