
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ওয়ারেন্ট ও নিয়মিত মামলার মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উখিয়া থানা সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী ও রাতব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন।
পুলিশ জানায়, অপরাধ দমন, পলাতক আসামিদের আইনের আওতায় আনা এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। প্রতিদিনের ন্যায় আজকেও অভিযানের সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
উখিয়া উপজেলার বিশিষ্টজনদের মতে সমগ্র বাংলাদেশে উখিয়া উপজেলা ও টেকনাফ উপজেলা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলা বর্তমানে একদিকে ১৭/১৮, লক্ষ রোহিঙ্গা শরণার্থী, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ মায়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবাধে সীমান্ত ক্রস করে এদেশের ভূমিতে ঢুকে পড়া এ যেন নিত্যদিনের ঘটনা এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা খুবই কঠিন ব্যাপার, তবুও এই মুহূর্তে উখিয়ার পরিস্থিতি তুলনামূলক ভাবে স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত মকর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সাংবাদিকদের জানান অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিশেষ অভিযান চলমান থাকবে ।




