
কুমিল্লার দেবিদ্বার জোনাল অফিসের আওতাধীন এলাহাবাদ গ্রামে অভিযান চালিয়ে ট্রান্সফরমার চুরির অভিযোগে ২ জনকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। আটকৃত ২ জনের বাড়িই এলাহাবাদ গ্রামে।
ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে। এলাকাবাসী টহলের সময় সন্দেহজনকভাবে ২ জনকে দেখতে পেয়ে ধাওয়া করে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা ট্রান্সফরমার চুরির কথা স্বীকার করে।
আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা শুধু এই এলাকায় নয়, ইতিপূর্বে আরও ১০টি ট্রান্সফরমার চুরি করেছে।
দেবিদ্বার জোনাল অফিসের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটকৃতদের দেবিদ্বার থানা পুলিশের কাছে সোপর্দ করেন। দেবিদ্বার জোনাল অফিসের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে কোর্টে চালান করে দেয়া হয়েছে।
আটকৃতরা হলেন'এলাহাবাদ গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমন ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ সাব্বির।
এ বিষয়ে দেবিদ্বার থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,জোনাল অফিসের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি। আটককৃতরা প্রাথমিকভাবে আরও ১০টি চুরির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার চুরির কারণে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে ছিলেন তারা। এ চক্র আটকের ফলে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।




