
পটুয়াখালীর বাউফলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়নতনে এ আলোচনা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক গাজী মোঃ জাহাঙ্গীর হোসেন তারা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক সোহেল আকন, উপজেলা কৃষকদলের সহ- সভাপতি মোঃ সাইফুল মোল্লা, পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ খলিলুর রহমান, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ মোশারেফ হোসেন সিকদার প্রমুখ ।
এসময় বক্তারা দলের ঐক্য ধরে রাখতে ও দলকে শক্তিশালী করতে উপজেলা বিএনপির কমিটি গঠনের দাবি জানান। পরে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।




