
সারাদেশের ন্যায় কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে (৪ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১০টায় কচুয়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে ধর্মীয় আলোচনা সভা ও পরিচয় পর্ব শেষে এক বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা বের করা হয়।
প্রধান অতিথি হিসেবে মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমির সালমান রনি।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আল মামুন।
মঙ্গল শোভাযাত্রাটি কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মন্দির কম্পেলেক্সে এসে শেষ হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, কচুয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অনিমেষ কান্তি সাহা।
সভাপরিচালনা করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, কচুয়া উপজেলা শাখার আহবায়ক ও কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক উজ্জ্বল কুমার দাস ও জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণয় কান্তি সাহা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার হংসপতি সিকদার।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এজিএম কার্তিক চন্দ্র হালদার,কচুয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক মৃনাল কান্তি মৈত্র, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক ও পূজা উদযাপন ফ্রন্টের কচুয়া উপজেলা শাখার সাবেক সদস্য সচিব আর.জি মন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কচুয়া উপজেলা শাখার সাবেক আহ্বায়ক নিরাময় ইন্দু হালদার, ওয়ার্ড বিএনপি নেতা বিপ্লব সাহা,বিশিষ্ট ব্যাবসায়ী মুকেশ বাওয়ালী, গৌরব সাহা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শতশত ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
একই দিনে উপজেলার শিবপুর শিববাড়ি মন্দির,শানপুকুরিয়া মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়।




