
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে মেঘনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
কুমিল্লা ১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডঃ খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, পূর্বের তীক্ততা ভুলে আগামীতে একসাথে কাজ করতে চাই।
অনুষ্ঠানে অধ্যক্ষ সেলিম ভূইয়া উপস্থিত জনতাকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস লেখা হলে ডঃ খন্দকার মোশারফ স্যারের নাম থাকবে। তিনি আরো বলেন অতীতের তিক্ততা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে যতদিন আমাদের মাঝে ড. খন্দকার মোশারফ স্যার আছেন ততদিন তার সু- পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব।
মেঘনা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন এবং কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক ও গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম আরও উপস্থিত মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ নয়নসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অবশেষে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই এক হয়ে দেশ এগিয়ে নিয়ে যাবে।
পরে নেতা-কর্মীরা একটি আনন্দর্যালী বের করেন।র র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।




