
“নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠিত করতে হয়। অধিকার কেউ এমনিতেই দেয় না, তা আদায় করে নিতে হয়। সমাজে নিজের গ্রহণযোগ্যতা নিজেকেই তৈরি করে নিতে হয়।”
পিরোজপুরের জিয়ানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এফ. করিম আলিম মাদ্রাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমির মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নির্বাচনী বিভাগের সম্পাদক ও সাবেক উপজেলা আমির হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী জননেতা নাসিম সাঈদী, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা তাওহিদুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, রোকন ও কর্মীরা।
মতবিনিময়কালে সংসদ সদস্য মাসুদ সাঈদী উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরে জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মাসব্যাপী দাওয়াতি কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।




