
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহ আলম জানান, বিকালে কোন এক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ হবে।
ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।নিহত ওই ব্যক্তি কোনো ট্রেনে কাটা পড়েছেন ও তার পরিচয় জানার চেষ্টা চলছে।




