
কক্সবাজারের কুতুবদিয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ঘাটে নৌকায় উঠতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে নিখোঁজ জামাই। নিখোঁজ ওই জামাইয়ের নাম শামীম।
শনিবার (৫ সেপ্টেম্বর) মগনামা জেটি থেকে বিকাল ৩টার ঘাট পার হচ্ছিল স্বামী - স্ত্রী। ওই ঘাটের ডেনিশ বোট চালক আবু ছালেক জানান, মগনামা ঘাটে স্বামী শামীম(৩০) ও তার স্ত্রী করিমা দরবার ঘাটে যেতে যাত্রীবাহি ডেনিশে উঠতে যান।
এসময় স্বামীর হাত ধরে ছিলেন স্ত্রী। হঠাৎ পা পিছলে স্বামী চ্যানেলে পরে গিয়ে তলিয়ে যায়। অনেক খোঁজার পর তার সন্ধান মেলেনি।
শামীমের শ্বশুর উত্তর ধুরুং মগলাল পাড়ার শাহ আলম জানান, তার ৮ম মেয়ে করিমা চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করত। বছর খানেক আগে ভোলার শামীম নামের এক যুবককে বিয়ে করে। শনিবার নতুন জামাই নিয়ে বাড়িতে বেড়াতে আসছিল। ঘাট পার হতে পানিতে তলিয়ে যায়।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুবুল হক বলেন, ঘাট পার হতে চ্যানেলে নিখোঁজের ব্যাপারে এখনও কোনো তথ্য পাননি।




