
নওগাঁর বদলগাছীতে আউশ ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকাঘুরে দেখা যায় কৃষকদের ধান কাটামারার ব্যস্ত সময়।
আধাইপুর ইউপির পার আধাইপুর গ্রামের কৃষক গোবিন্দ সরকার, কাজল মন্ডল বলেন- আমরা প্রতি বছর ৩ থেকে ৫ বিঘা আউশ ধান চাষ করি এবার করেছি অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভাল হচ্ছে।
বদলগাছী ইউপির চাকরাইল গ্রামের শফিকুল ইসলাম, বাবু চৌধুরী, আবাদপুর গ্রামের রগুনাথ সহ অনেকে বলেন এই এলাকার সব কৃষকেরা আউশ ধানের উপর অনেকটায় নির্ভরশীল। এলাকার প্রতিটি কৃষকেরা আউশ ধান ঘরে তোলে একশ থেকে দেড়শ মন।
তারা বলেন কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ সার ভর্তুকি পেয়ে থাকি। তারা সময় মত কৃষকের জমিতে গিয়ে তদারিকি করে থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, এ বছর উপজেলায় ২ হাজার ১৯০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২ হাজার ২৩০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে।
তিনি বলেন, কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকদের নিয়মিত তাগিদ ও মাঠপর্যায়ে কৃষি বিভাগের তৎপরতার ফলে এ বছর আউশ ধানের ভালো ফলন হয়েছে।




