
মানিকগঞ্জের হরিরামপুরে ঘর থেকে জান্নাত আক্তার (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি এলাকা থেকে জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জান্নাত প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে। তিনি আব্দুর রাজ্জাক মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে জান্নাতের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জান্নাতের কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয়া হলে সে অভিমান করেন। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
হরিরামপুর থানার এসআই এমদাদুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




