
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের উদ্যোগে মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবা সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ নারী স্বাস্থ্যকর্মী তৈরির লক্ষ্যে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ৬ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
প্রশিক্ষণে মোট ২১ জন মহিলা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে ১৬ জন পাহাড়ি নৃ-গোষ্ঠী এবং ৫ জন বাঙালি প্রশিক্ষণার্থী রয়েছেন।
প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় তাঁদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে জানান বিলাইছড়ি জোন।




