
নওগাঁর পোরশায় কুসংস্কার অন্ধবিশ্বাস ও অপচিকিৎসা রোধে গ্রাম্য কবিরাজ, ওঝা এবং গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।
তিনি বলেন, এ উপজেলায় কোন ধরনের অপচিকিৎসা চলবেনা। ভুয়া চিকিৎসার নামে যারা প্রতারণা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, প্রশাসন হিসাবে আইনশৃংখলা রক্ষা করা যেমন আমাদের দায়িত্ব, তেমন জণগণের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা করা নিশ্চিত করাও আমাদের অন্যতম লক্ষ্য। এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন ও মানসিকতার পরিবর্তন। আর এ বিষয়ে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, স্বাস্থ্য ও পপ কর্মকর্তা কামাল উদ্দিন সহ স্থানীয় শতাধীক কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশ অংশ গ্রহণ করেন।




