
লক্ষ্মীপুরের রামগতিতে মোবাইল কোর্টে ৫ মাদকসেবীর কারাদণ্ড এবং সড়কে ৬টি ড্রামট্রাকের জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
গত এক সপ্তাহের অভিযানে তিনি সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় এসব অপরাধের আইনের আওতায় এনে দন্ড কার্যকর করেন।
গত একমাস ধরে আলেকজান্ডার - সোনাপুর আঞ্চলিক সড়কের রামগতি অংশের সড়ক সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে সড়কের ধারণ ক্ষমতার চেয়ে ১০-১৫ টন বেশি লোড নিয়ে বালুসহ বিভিন্ন পণ্য পরিবহন করে আসছিল। এতে সড়কে দূর্টঘনা বৃদ্ধি সহ অন্যান্য যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাছাড়া সড়কে এ জাতীয় ভারী যান চলাচলের কোন ধরনের অনুমতি ছিল না। তাই ঝুকিপূর্ণ পরিবহনের দায়ে ৬টি ড্রামট্রাক আটক করে মোট ২১,হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া পুলিশে অভিযানে আটক মাদক কারবারি ও মাদক সেবনের অপরাধে ৫ জনকে ১৫- ৩০ দিনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্ত মাদক কারবারিরা হচ্ছে চর নেয়ামত গ্রামের শাহজাহান পাটোয়ারীর ছেলে মোঃ বেলাল (৩৫), চর রমিজ গ্রামের নাসির উদ্দীনের ছেলে মাহবুবুর রহমান রাসেল (৪৫), চর সেকান্দর গ্রামের অজিউল্লার ছেলে আবুল কালাম (৫০), চর ডাক্তার গ্রামের দীজেন্দ্র লাল দাসের ছেলে সুজন চন্দ্র দাস (৫২), এবং লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জের লোকমানের ছেলে মোঃ বাবুল (২৯)।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অপরাধী যে-ই হোক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া তিনি আরো বলেন, আলেকজান্ডার - সোনাপুর আঞ্চলিক সড়কের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য পরিবহনে সড়ক ব্যবহারে অনুপযোগী হয়ে যায় এবং এসমস্ত ভারী যান বাহন অনুমোদন ছাড়াই চলছিল। অনুমোদন হীন অবৈধ এসব যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না।




