
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন 'শ্রমিক কল্যাণ ফেডারেশন'-এর অর্ধশতাধিক সক্রিয় নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন। (৭ সেপ্টেম্বর) রাত ৯ টায় সময় পাটকেলঘাটা মহসিন মার্কেটস্থ যুবদল কার্যালয়ে এক আনন্দঘন ও জমকালো পরিবেশে মতবিনিময় এবং এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠন শ্রমিক দলে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন স্থানীয় ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
টেলি কনফারেন্সে তিনি নবাগতদের উদ্দেশ্যে বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও জাতীয়তাবাদী ভাবধারায় উজ্জীবিত হয়ে বিএনপির তারেক রহমানের ঘোষিত দেশ পুনর্গঠন ও উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, আগামী দিনে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”
অনুষ্ঠানে তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনা ও পরিচালনায় স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জামায়াতের বিয়োগাত্মক রাজনীতি ও শ্রমজীবী মানুষের সঠিক মূল্যায়ন না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, এই যোগদানের মাধ্যমে তার বাস্তব প্রতিফলন ঘটেছে। বিএনপির হাত ধরে আগামী দিনে এই অঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ছেড়ে বিএনপি সমর্থিত শ্রমিক দলে যোগদানকারী ৫৬ জন নেতাকর্মীর হলেন: ১. মো: আব্দুল মালেক, ২. মো: কাসেম, ৩. মো: রফিকুল, ৪. মো: লতিফ, ৫. মো: জহুরুল, ৬. মো: আশরাফুল, ৭. মো: তরিকুল, ৮. মো: সাইদুল, ৯. আব্দুল জব্বার, ১০. রিয়াজ, ১১. মো: ছমেদ, ১২. মো: কালাম, ১৩. মো: আজহার, ১৪. মো: মানিক, ১৫. মো: লিটন, ১৬. মো: শফিকুল, ১৭. মো: জাহাঙ্গীর, ১৮. মো: মান্নান, ১৯. শেখ সাইদুল, ২০. শেখ সাইফুজ্জামান, ২১. মো: সহিদুল, ২২. শেখ লিটন, ২৩. মো: আকিজ, ২৪. আসাদুল ইসলাম, ২৫. মো: ইসমাইল, ২৬. মো: রবিউল, ২৭. মো: মহসিন, ২৮. মো: মহিদুল, ২৯. মো: অজিয়ার, ৩০. মো: তারিক, ৩১. মো: সিরাজ, ৩২. মো: বজলু, ৩৩. মো: আব্দুল, ৩৪. মো: ফারুক, ৩৫. মো: আলী, ৩৬. মো: রাজ্জাক, ৩৭. মো: জামাল, ৩৮. মো: শেখ পল্টু, ৩৯. মো: আতিয়ার, ৪০. শেখ জাবিয়ার, ৪১. শেখ মোস্তফা, ৪২. আব্দুল হোসেন, ৪৩. মাকসুদ হোসেন, ৪৪. খোকন হোসেন, ৪৫. সোহাগ হোসেন, ৪৬. শেখ রিয়াজ৷ ৪৭ আতিয়ার ৪৭. মো: লিটন ৪৮. শেখ জাবিয়ার ৪৯. মো: শফিকুল ৫০. মো: মহসিন ৫১. শেখ মোস্তফা ৫২. আব্দুল হোসেন ৫৩. মাকসুদ হোসেন ৫৪. খোকন হোসেন ৫৫. সোহাগ হোসেন
৫৬. শেখ রিয়াজ প্রমুখ।




