
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কালাই যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন, কালাই সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল আজিজ, কালাই থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, থুপসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক এবং সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দারিদ্র্য ও বৈষম্য দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাক্ষরতার প্রসার অত্যন্ত জরুরি। শিক্ষার আলোকে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে দিবসটির গুরুত্ব তুলে ধরে একটি র্যালি বের করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
ছবির ক্যাপশন: কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।




