
লক্ষ্মীপুরের রামগতিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের সামনে বর্ণাঢ্য র্যালী শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
রামগতি স্কাউট কমিশনার ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু সায়েদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সৌরভ উজ জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ ইউসুফ, উপজেলা আইসিটি অফিসার বেনজির আহমেদ, রামগতি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার, চর ডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, রামগতি স্টেশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলান।
প্রধান অতিথির বক্তব্যে শেখ এহসান উদ্দীন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন আমরা এতো দিন যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন পৃথিবী বদলেছে শুরু হয়ে গেছে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থার দিকে যেখানে ছোট্ট একটি শব্দ AI artificial intelligence অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এটি আমাদের অনুধাবন করতে হবে এর মধ্যে দিয়েই আগামী প্রজন্ম এগিয়ে যাবে।




