
পাবনা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পদে পাবনা জেলার প্রতিটি উপজেলায়, পৌরসভা, ইউনিয়নে ও ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের মুখে মুখে ব্যাপক আলোচনায় ভিপি শামসুর রাহমান। কারণ হিসেবে তারা জানিয়েছে ভিপি শামসুর রহমানের পুরো পাবনা জেলায় ব্যাপক জনপ্রিয়তা, পাবনা জেলার সাধারণ মানুষের কাছে তিনি সৎ ও পরিচ্ছন্ন ইমেজ এবং জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।
ভিপি শামসুর রহমান ছাত্রদল দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। বেড়া কলেজ ছাত্রদলের সভাপতি ও ছাত্র সংসদের ভিপি এবং বেড়া উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে তিনি পাবনা জেলার যুগ্ন সাধারণ সম্পাদক, সাঁথিয়া উপজেলা বিএনপির তিন মেয়াদে সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন।এলাকার সাধারণ মানুষের কাছে তিনি সৎ ও পরিচ্ছন্ন ইমেজ এবং জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।তিনি বেড়া উপজেলা মটর শ্রমিকের সাধারণ সম্পাদক ও রিক্সা শ্রমিকের সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়াও তিনি পাবনা অঞ্চলের একজন প্রবীণ ও প্রভাবশালী বিএনপি নেতা। তিনি দলীয় মনোনয়ন নিয়ে পাবনা-১ সাঁথিয়া আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছাত্র রাজনীতিতে ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি স্থানীয়ভাবে "ভিপি শামসুর রহমান" নামে ব্যাপকভাবে পরিচিত।
পাবনা জেলা বিএনপি'র জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, ভিপি শামসুর রহমান পাবনা জেলার সাঁথিয়া-বেড়াসহ জেলার প্রায় সব উপজেলায় দীর্ঘ সময় ধরে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ও দুঃসময়ে দলের রাজনীতি টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দলের দুঃসময়ে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন।
সাঁথিয়া-বেড়াসহ পাবনা অঞ্চলে বিএনপির বিভিন্ন জাতীয় ও দলীয় কর্মসূচি (যেমন প্রতিষ্ঠাবার্ষিকী বা অন্যান্য আন্দোলন-সংগ্রাম ও পথসভা) তার নেতৃত্বে নিয়মিত ও জাঁকজমকপূর্ণভাবে হাজার হাজার নেতাকর্মী নিয়ে পালন করে আসছে।
বিভাগীয় এবং কেন্দ্রীয় কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে যান ভিপি শামসুর রহমান তার নিজ খরচে। দলকে সুসংগঠিত করার জন্য পাবনা জেলা বিএনপি'র জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমূল নেতাকর্মীরা ভিপি শামসুর রহমানকে পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তারা দেখতে চায়।
ভিপি শামসুর রাহমান বলেন, আমি কোন পদপদবীর লোভে দল করিনা।আমি বিএনপির প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মমতাময়ী মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একজন কর্মী।
আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দেশের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা আমাকে যে আসনে ভালোবেসে বসাবেন আমি সেইখানে থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দেশের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।




