
রামগতিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক সদিচ্ছাই পারে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে এই প্রশ্নের উপর ভিত্তি করে প্রতিযোগীতায় ৪টি স্কুল তাদের পক্ষে বিপক্ষের দুর্নীতি ও এর প্রতিরোধ বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চাঁদপুর ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুল ইসলাম, অনুষ্ঠানের মডারেটর উপজেলা আ ই সি টি অফিসার বেনজির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল পর্যায়ে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, সহকারী পরিদর্শক দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চাঁদপুর অভিজিৎ দে, রামগতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন মিজান, সহ-সভাপতি গোলাম কবির, রামগতি প্রেসক্লাব সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়, চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়,এবং বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়,
প্রথম ধাপের প্রতিযোগীতায় চর মেহার আজিজিয়া উচ্চ এবং বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয় দলকে পেছনে ফেলে আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় রাউন্ডে উঠে আসে। দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায় বিতর্ক শেষে আলেকজান্ডার মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রতিযোগী দলকে পরাজিত করে চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
তিনজন বিচারক নিরপেক্ষতা বজায় রেখে প্রতিযোগিতার নাম্বার নির্ণয় করেন তারা হলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের মোহাম্মদ তোফায়েল আহমেদ, সহকারি পরিদর্শক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা চাঁদপুর অভিজিৎ দে এবং কমলনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হন চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী অর্ণি মজুমদার, সভা শেষে প্রধান অতিথির হাত থেকে সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট বই উপহার গ্রহণ করেন বিজয়ী বিজিত সহ সকল প্রতিযোগিরা।




