
"মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা" এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে মঙ্গলবার সকাল ১১টার দিকে ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো'র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক খায়রুল ইসলাম সুমন।




