
কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন ধরনের মামলা ও ওয়ারেন্টে মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অদ্য ০৯/০৯/২০২৬, তারিখ রোজ বুধবার উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এর নির্দেশনা ও পরিকল্পনায় উখিয়া উপজেলার অন্তর্গত বিভিন্ন জায়গায় রাতে ও দিনে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন ওয়ারেন্ট মামলার আসামি সহ সর্বমোট ১০জনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, অভিযানে জিআর (GR) ওয়ারেন্টভুক্ত ৪ জন, সিআর (CR) ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া রিমান্ড শেষে ১ জন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দণ্ডবিধির (পেনাল কোড) ২৯০ ধারায় আরও ২ জনকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সব মিলিয়ে মোট ১০ জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করেছে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং উখিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল বলছেন উখিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে তুলনামূলক স্বাভাবিক রয়েছে ওসি আতিকুর রহমান সাহেব আসার পর থেকে এটা সম্ভব হয়েছে তার কৃতিত্বের জন্য তিনি বিভাগীয় ডিআইজি থেকে পুরুস্কৃত হয়েছেন।




