
লক্ষ্মীপুরের রামগতিতে ১এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৪৬পিচ ইয়াবা, গাঁজা সেবনকারী এবং মাদক বিক্রির নগদ টাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে ৬জনকে গ্রেপ্তার করেছ পুলিশ। এসময় গাঁজা সহ আটক মনির হোসেন নামে এক অপরাধীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেন্বর) রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে জিআর ১৩৪/২৩ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি চরনেয়ামত গ্রামের আবদুল হাফেজে ছেলে মোঃ হেলাল (৩৫), একই গ্রামের আবদুল আলীর ছেলে মোঃ মনির হোসেন তাকে গাঁজা ও গাঁজা বিক্রি নগদ ৮১১০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীনের কার্যালয়ে নেওয়া হয় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধ স্বীকার করায় আসামিক ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অপর আসামিদের সাধারণ ডায়েরি ভুক্ত করে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
তারা হচ্ছে চর টবগী গ্রামের মোঃ জসিম উদ্দিন ছেলে মোঃ মিলন(৩২), একই এলাকার আজাদের ছেলে মোঃ রিপন (৩১), এবং চর নেয়ামত গ্রামের আবদুল জলিলের ছেলে আবুল কালাম (২৯), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ ৩৬ (১)সারণী ১০ এর (ক) ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান জানান, মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং ইয়াবা, গাঁজা ও ওয়ারেন্ট ভুক্তসহ ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মুলে এ অভিযান অব্যাহত থাকবে।




