
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৫০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ আমির হামজা (১৯), সিয়াম (১৫) নামের দুই কিশোর সহ জামাল হাওলাদার (৫৭) কে গ্রেপ্তার করছে থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বরহামপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডে বিভিন্ন স্থান থেকে পৃথকভাবে গ্রেপ্তার করা হয় তাদেরকে।
গ্রেপ্তারকৃত, সিয়াম দশমিনা উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরহাসনাবাদ এলাকার মৃত্যু মোঃ আলমগীরের ছেলে, আমির হামজা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার গোপালপুর, ০৭নং ওয়ার্ড, ইউপি-পিঞ্জরী এলাকার নুহু আমিন হাওলাদারের ছেলে, অপর আসামি জামাল হাওলাদার পার্শ্ববর্তী বাউফল উপজেলার কালাইয়ার মৃত মোঃ দেলোয়ার হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে উপ-পুলিশ পরিদর্শ শাহাবুদ্দিন ও উপ-পুলিশ পরিদর্শক নাজমুল হক সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারের দক্ষিণ দিকে পাকা সড়কের পাশে আমির হামজা ও সিয়ামকে মাদক ক্রয় বিক্রয় কালে ২৫ গ্রাম গাজ ও ৫ পিস ইয়াবা ও অপর আসামি জামাল হাওলাদারকে একই এলাকার রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে ২৫ গ্রাম গাজা বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে গ্রেপ্তার করা পুলিশ।
এ বিষয়ে দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।




