
গাইবান্ধার জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন আকস্মিক ভাবে সাদুল্লাপুর থানা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি সাদুল্লাপুর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা-সংক্রান্ত নথি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক পর্যালোচনা করেন।
এ সময় তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে সদাচরণ, দ্রুত ও হয়রানিমুক্ত আইনী সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
এ সময় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




